1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

কুবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৯৮ বার

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির একাদশ কার্যনির্বাহী পরিষদ-  ২০২৪ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.মোহাম্মদ রেজাউল করিম, নির্বাচন কমিশনার ড. মো. আব্দুল্লাহ মাহবুব ও মো: আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত তফসিল সূত্রে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, কুবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

তফসিল অনুযায়ী, শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ৭নং ধারা অনুযায়ী ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন নির্বাচিত হবে।

আর কোষাধ্যক্ষ পদে একজন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে একজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একজন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ৭ জন নির্বাচিতদের নিয়ে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কার হবে। ১২ ফেব্রুয়ারি শুরু হবে মনোনয়নপত্র বিক্রয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ১৮ ফেব্রুয়ারি এজেন্টদের নাম প্রদান করা হবে।

এতে আরও জানানো হয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনে ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। সর্বশেষ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, একাদশ কার্যনির্বাহী পরিষদ- ২০২৪ এর মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net