1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দ্রপুর তরুণ একাদশের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

চন্দ্রপুর তরুণ একাদশের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪০৪ বার

বাঁশখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর (এক্কাইত্তা পুকুরপাড়) তরুণ একাদশের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

২৪ ফেব্রুয়ারী (শনিবার) চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সন্ধ্যা ৭.৩০ টায় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় মানবিক চিকিৎসক ডাঃ দিলীপ চৌধুরী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন -পুকুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বিশিষ্ট সমাজসেবক মো:ওয়াসিম উদ্দিন,মেসার্স ছিদ্দিক ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, বিশিষ্ট লেখক -কলামিস্ট সাংবাদিক আফনান চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ কাজী কলিমউদ্দিন প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে ডাঃ দীলিপ চৌধুরী বলেন, খেলার সাথে স্বাস্থ্য আর স্বাস্থ্যের সাথে মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা করা জরুরি। লেখাপড়া পাশাপাশী যদি ছেলে মেয়েরা খেলাধুলা ও সাংস্কৃতি চর্চার মধ্যে থাকে তাহলে তাদের মনে কোন খারাপ চিন্তা আসবে না; কোন নেশার জগতে চলে যাবে না।

সভাপতিত্বের বক্তব্যে বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ও চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘খেলাধুলা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। যুব সমাজকে মাদক থেকে দূরে ঠেলে দেওয়ার  ক্ষেত্রে খেলাধুলা আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমার রাজনৈতিক অভিভাবক বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশে আমি সর্বদা চেষ্টা করছি আমার নিজ এলাকার অর্থাৎ পুকুরিয়া ইউনিয়নসহ পুরো বাঁশখালী উপজেলার সকল স্তরের মানুষের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া। সামাজিক ,অর্থনৈতিক ও খেলাধুলার দিক থেকে আমি সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আছি।

খেলায় ১ম সেমিফাইনালে বিসমিল্লাহ স্টোর ক্রিকেট একাদশ ও পুকুরিয়া রাইজিং ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। এতে পুকুরিয়া রাইজিং ক্রিকেট একাদশকে ৪রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বিসমিল্লাহ স্টোর ক্রিকেট একাদশ।
২য় সেমিফাইনালে কাতারিয়া ক্রিকেট একাদশ ও পুকুরিয়া নাটমুড়া ক্রিকেট একাদশ মুখোমুখি হয়।এতে পুকুরিয়া নাটমুড়া ক্রিকেট একাদশ কে ৩৩ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কাতারিয়া ক্রিকেট একাদশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net