1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আলমগীরের ফুলেল শুভেচ্ছা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আলমগীরের ফুলেল শুভেচ্ছা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭১ বার

পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আলমগীরের ফুলেল শুভেচ্ছা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানককে ফুলের তোড়া দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চৌদ্দগ্রামের চিওড়ার কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ি সাইফুদ্দিন আলমগীর।

গত রবিবার বিকাল ৫টায় জার্মানীর ফ্রাঁংফুটে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান বাংলাদেশের রাষ্ট্রদুত মো: মোশারফ হোসেন ভূঁইয়া, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম শাবু, সহ-সভাপতি রিপন আহমেদ, আব্বাস চৌধুরী ও বীরমুক্তিযোদ্ধা মো: খসরু আহমেদ সহ জার্মান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আলমগীর অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে রুপান্তরিত হয়েছে। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আসছে তাদের প্রতিহত করতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।’ তিনি আরো বলেন, গত ১৫ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে অনন্য ও বিরল। তাই আসুন ঐক্যবদ্ধ জাতি গঠনে সকলে এগিয়ে আসি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net