1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীর দক্ষিণখানের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি

রাজধানীর দক্ষিণখানের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আল হাসান মোবারক নিজস্ব প্রতিনিধি (শ্যামল বাংলা)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪২৯ বার

রাজধানীর দক্ষিণখানের পশ্চিম মোল্লারটেক এলাকার কাজী অফিস গলি রোডে নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ভবনগুলোর নকশার ব্যত্যয়কৃত কিছু অংশ ভেঙে ফেলা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারির) সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুল হক।
তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ আওতাধীন দক্ষিনখান পশ্চিম মোল্লারটেক বায়তুল নাজাত জামে মসজিদ রোড এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিক ভাবে দুইটি ভবনে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুল হক আরো বলেন, কয়েকটি ভবনের আংশিক অংশ বিশেষ রাস্তার উপরে তৈরি করায় তা ভেঙ্গে ফেলা হয়।
উচ্ছেদ অভিযানে ছিলেন রাজউক জোন ২/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদার, সহকারি অথরাইজড অফিসার সাবা তাসনিম এবং আব্দুল লতিফ, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক এবং মোঃ আবু হেনা, ইমারত পরিদর্শ মোঃ রিফাত, আমিন কবির , সরফুদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net