1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঐতিহাসিক বদর দিবসে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঐতিহাসিক বদর দিবসে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৯৩ বার

মোঃ জাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাজার সংলগ্ন আল হুদা একাডেমী প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নীলফামারী জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক ড. হাফেজ খায়রুল আনাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।

সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আমীর ও জেলা মজলিশে শুরা সদস্য এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আবদুল মুনতাকিম। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারী ও কাশিরাম ইউনিয়ন আমীর মাষ্টার খায়রুল আলম।

উপস্থিত ছিলেন উপজেলা রুকন ও মসজিদ মিশনের সভাপতি চাপড়া কাশিরাম আলিম মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা পীরজাদা সাজিদুর রহমান, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি খয়রাত হোসেন বসুনিয়া, বোতলাগাড়ী ইউনিয়ন আমীর আনিছুর রহমান মন্টু, খাতামধুপুর ইউনিয়ন আমীর আব্দুল আলিম, কামারপুকুর ইউনিয়ন আমীর ওবায়দুর রহমান, আল ফারুক একাডেমীর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, চাপড়া কাশিরাম আলিম মাদরাসার সাবেক অধ্যাপক মাওলানা আব্দুল খালেক।

বক্তারা বলেন, বদর দিবস ইসলামের ইতিহাসের এক অনবদ্য দিন। ইসলামের প্রথম যুদ্ধ এবং বিজয়। এদিন মাত্র ৩১৩ জন মুসলমান সামান্য অস্ত্র ও বাহন নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়ে অত্যাধুুনিক অস্ত্র সজ্জিত ও ব্যাপক উন্নত বাহন সম্বলিত এক হাজার কাফেরের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল। ওই যুদ্ধে ৭০ জন মুজাহিদ শাহাদাত বরণ করেন। পক্ষান্তরে ৩১৭ জন কাফের মারা যায়।

বক্তারা মুসলমানদের বদরের চেতনায় উজ্জীবিত হয়ে অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানান। এর অংশ হিসেবে আগামী উপজেলা পরিষদ নির্বাচন সহ সকল গণতান্ত্রিক লড়াইয়ে অংশ গ্রহণ করার জন্য প্রস্তুতি নেয়ার তাগিদ দেন এবং আসন্ন সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আব্দুল মুনতাকিম এর নাম ঘোষণা সহ তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net