1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের কিশোর রিয়নের সাড়া জাগানো উদ্ভাবন : "এ,আই চ্যাট বোট" । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

ঠাকুরগাঁওয়ের কিশোর রিয়নের সাড়া জাগানো উদ্ভাবন : “এ,আই চ্যাট বোট” ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৮২৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার “এ,আই চ্যাট বোট” তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ওয়াদুদ আল রিয়ন নামে এক কিশোর। “আইটিআইসিজিপিটি ডট টপ” নামক চ্যাট বটে যে কেউ ২০২৩ সালের মধ্যে ঘটে যাওয়া ঘটনার বাপারে প্রশ্ন করে পেয়ে যেতে পারেন উত্তর। এছাডাও অন্যান্য যে কন বিষয়ের উপরে করা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নিমিষেই। এ বিষয়ে রিয়নের সাথে কথা বলে জানা যায়, তার চ্যাট বোটে ২০২৩ সাল পর্যন্ত যাবতীয় তথ্য সন্নিবেশ করা রয়েছে। এখানে বাংলা-ইংরেজিসহ যে কোন ভাষায় প্রশ্ন করলে মুহুর্তেই মিলবে উত্তর। কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে গুগল এ গিয়ে সার্চ করতে হবে আইটিআইসিজিপিটি ডট টপ সার্চ করার পর নতুন একটি ইন্টারফেস আসবে। সেখানে Ask your queation এর ঘরে আপনার প্রয়োজনীয় প্রশ্ন টাইপ করে Ask এ চাপলেই মিলবে উত্তর। মজার বিষয় হচ্ছে, আপনি এই চ্যাট বোটের সাহায্যে বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান, কবিতা, গান, ছড়া, টেবিলসহ যে কোন প্রশ্নের উত্তর পাবেন। যেমন আপনি “নদী, নালা, চাঁদ, সুর্য দিয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মত করে একটি কবিতা লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে চ্যাট বোটে শুধু “নদী, নালা, চাঁদ, সুর্য দিয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মত কবিতা” লিখে সার্চ করলেই আপনাকে চমৎকার কবিতা লিখে দিবে। বা আপনি সেখানে কোন অংক দিলেন, তার সমাধান দিয়ে দিবে, বা কিছু বিষয় নিয়ে গুনী শিল্পীদের মত গান বানাতে চাইছেন। তাহলে আপনার গানের কথাগুলি দিয়ে কোন শিল্পীর মত গান চাইছেন সেটি লিখে সার্চ করলেই গান পেয়ে যাবেন। এছাড়াও আপনি যা চাইবেন, তাই খুজে দিবে.রিয়ন জানায়, সে ২০২২ সালে এইচ,এস,সি পাশ করে। বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্স ভর্তি পরীক্ষা দিচ্ছে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হলদীবাড়ি গ্রামের মো: আব্দুল গামার ছেলে ওয়াদুদ আল রিয়ন। বাড়িতে বসেই ইউটিউব দেখে “গুগল জিমেনী” ফাইন টিউন করে “আইটিআইসি জিপিটি ডট টপ” -সব জানে, নামক এ,আই চ্যাট বোটটি তৈরী করেছেন। হলদীবাড়ি গ্রামের সাধারণ কৃষকের ঘরের সন্তান রিয়নের বানানো চ্যাট বোটটি ইতিমধ্যে তার বন্ধু-বান্ধব ও নিজেদের কাছের মানুষজন ব্যাবহার করলেও আগামীতে পুরো দেশের মানুষজন এটি ব্যাবহার করবে বলে প্রত্যাশা তার। ভবিষ্যতে এ,আই, রোবটিক্স নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে বলে জানায় রিয়ন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net