ঢাকা   ০৩:০৬:৪৬ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের টিকাপাড়ায় স্মৃতি বিজরিত রেলিং ভেঙ্গে ফেলার অভিযোগ – এলাকাবাসীর ক্ষোভ !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৮৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও পৌরসভার ৩ নং– ওয়ার্ড টিকাপাড়ায় ঐ এলাকার ঐতিহ্য বহনকারী একটি ব্রিজের রেলিং ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। এতে ঐ এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জানা যায়, স্বাধীনতা যুদ্ধের পূর্বেই টিকাপাড়া প্রবেশমুখের ড্রেনে একটি ব্রীজ নির্মাণ করা হয়। ঐ ব্রিজটির ২ পাশের ২টি রেলিং রয়েছে। ব্রিজটি ঐ এলাকার ঐতিহ্য বহন করে আসছিল। ঘটনাক্রমে ড্রেনের পাশে বাড়ি করার সুবাদে স্থানীয় এক ব্যক্তি ব্রীজের একটি র‌্যালিং ভাঙ্গার পরিকল্পনা করেন। বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে ঐ ব্যক্তি ২০২১ সালের ২৭ জুলাই ঠাকুরগাঁও পৌরসভায় একটি লিখত দরখাস্ত করেন। দরখাস্তের প্রেক্ষিতে পৌরসভা কর্তৃপক্ষ ৬টি শর্ত সাপেক্ষে একটি আদশে প্রদান করেন। এটি জানার পর ঐ এলাকার প্রায় শতাধিক মানুষের স্বাক্ষরিত একটি গণপিটিশন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র বরাবরে জমা করা হয়। যেখানে উল্লেখ করা হয়, ঐ ব্রিজটি একটি স্মৃতি বিজরিত এবং ঐ এলাকার ঐতিহ্য বহনকারী স্থাপনা। এটি ভাঙ্গা হলে এলাকাবাসীর প্রতি অন্যায় করা হবে, এটি ভাঙ্গা হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হতে পারে। এ কারনে এটি না ভাঙ্গার জন্য এলাকাবাসী জোর দাবি জানলে ২০২১ সালের ৩ আগষ্ট ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে রেলিংটি না ভাঙ্গার কাজটি সাময়িক বন্ধ রাখার জন্য বলা হয়। এতে ঐ এলাকার মানুষজন স্বস্তিতে থাকে। এ অবস্থায় সম্প্রতি ব্রিজটির ২টি রেলিংয়ের মধ্যে উত্তর পাশের রেলিংটির পূর্ব অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষজন ক্ষোভে ফেটে পরে। এ অবস্থায় বর্তমানে ঐ এলাকায় মানুষজন পৌরসভা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ ঘটনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি