1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে কলেজছাত্র তাহসিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

নবীগঞ্জে কলেজছাত্র তাহসিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৮০ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে

নবীগঞ্জে মেধাবী কলেজছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে নবীগঞ্জ সরকারি কলেজ থেকে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের নতুন বাজার মোড়ে সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, তাহসিনের সহপাঠি, বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় ১ ঘন্টা শহরের যান চলাচল বন্ধ থাকে। মানববন্ধনে শিক্ষার্থী, তাহসিনের সহপাঠি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।মানববন্ধনে বক্তারা- তাহসিন হত্যায় ৭দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। তাহসিন হত্যায় জড়িত সকল আসামিকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারপূর্বক
আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।পরে মানববন্ধনে উপস্থিত হয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন- তাহসিন হত্যার ঘটনায় জড়িত আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে, আমরা আশা করছি খুব দ্রুত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো। সবাইকে ধৈর্য্য ধারণের আহবান জানান তিনি। ওসি মাসুক আলীর আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ তোলে নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net