1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মাগুরায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩০১ বার

মোঃ সাইফুল্লাহ

মাগুরার শ্রীপুরে অধিনায়ক আকবর হোসেন মিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে উপজেলার জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

জোকা ফুটবল একাদ্বশ ও গয়েশপুর ফুটবল একাদ্বশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফাইনাল খেলায় জোকা ফুটবল একাদশ ৫-০ গোলে গয়েশপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় অধিনায়ক আকবর হোসেন মিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রধান সমন্বয়ক, অধিনায়ক আকবর হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। অধিনায়ক আকবর হোসেন মিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার ৮ ইউনিয়নে মোট ৩২ দলের মধ্যে পর্যায়ক্রমে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে৷ অধিনায়ক আকবর হোসেন মিয়া সমাজ কল্যাণ সংস্থা সার্বিক সহযোগিতায় কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net