1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংসদ পরিচালক (আইন) পদে পদোন্নতি পেয়েছেন চৌদ্দগ্রামের ড. জসিম মুহা. - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংসদ পরিচালক (আইন) পদে পদোন্নতি পেয়েছেন চৌদ্দগ্রামের ড. জসিম মুহা.

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৮৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

জাতীয় সংসদের পরিচালক (আইন) পদে সদ্য পদোন্নতি পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান ড. এন. এ. এম. জসিম উদ্দীন। গত ৬ মার্চ জাতীয় সংসদের স্পীকারের আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাহমিনা রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ল’ অফিসার পদ থেকে পরিচালক (আইন) পদে পদোন্নতি পেয়েছেন তিনি।

উপজেলার শ্রীপুর ইউনিয়নের পদুয়া গ্রামের মরহুম হাজী মো: সোনামিয়া এবং মরহুমা মাহমুদা খাতুনের তৃতীয় ছেলে ড. জসিম উদ্দীন সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপির একান্ত সহকারী সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটসম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস (বর্তমানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ড. জসিম উদ্দীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং বোর্ড বৃত্তি লাভ করেন। পরবর্তীতে তিনি কৃতিত্বের সাথে এলএলবি (সম্মান) এবং প্রথম শ্রেণিতে এল.এল.এম ডিগ্রি লাভ করেন। বিশ^বিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি অগ্রণী ব্যাংক বৃত্তি লাভ করেন। তিনি তার পিতার কর্ম প্রতিষ্ঠান বাংলাদেশ ট্যোবাকো কোম্পানী লি: বিটিসি (বর্তমানে ব্রিটিশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানী বিএটি) সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেধা বৃত্তি লাভ করেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক। তার স্ত্রী একজন গৃহিনী। তার বড় ছেলে সাকিব মাহমুদ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএলবি (সম্মান) শ্রেণিতে এবং ছোট ছেলে শাফায়াত মোহাম্মদ (সাব্বির) ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে বিবিএ (সম্মান) শ্রেণিতে অধ্যয়রত। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net