1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ড-৯০' এর আহ্বায়ক কমিটি গঠিতঃ বেলাল আহ্বায়ক,জাহাঙ্গীর সদস্য সচিব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

সীতাকুণ্ড-৯০’ এর আহ্বায়ক কমিটি গঠিতঃ বেলাল আহ্বায়ক,জাহাঙ্গীর সদস্য সচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২২১ বার

অশোক দাশ

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলায় বিভিন্ন স্কুলের এস এস সি ব্যাচ ১৯৯০ এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে সীতাকুণ্ড-৯০’ এর আহ্বায়ক কমিটি।

বৃহস্পতিবার (৭মার্চ) সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুরাদপুর ক্যাপ্টেন শামছুল হুদা স্কুলের ৯০’ ব্যাচের ছাত্র কাজি সাদেকুল ইসলামের সভাপতিত্বে এবং মছজিদ্দা হাই স্কুলের ৯০’ ব্যাচের ছাত্র সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি’র সঞ্চালনে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জাফর নগর অর্পণা চরণ স্কুলের ৯০’ ব্যাচের ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাটিয়ারী স্কুলের শাহরিয়ার চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, লতিফপুর স্কুলের প্রবীর দাস,কুমিরা স্কুলের রিদোয়ান,সীতাকুণ্ড স্কুলের আলমগীর হোসেন, মাদাম বিবির হাট স্কুলের কাজী মোঃ দিদারুল আলম,বাঁশবাড়িয়া স্কুলের একরাম উল্ল্যাহ নয়ন সহ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে জাফর নগর অপর্না চরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেনকে আহ্বায়ক এবং মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র বিশিষ্ট সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হল যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট বীমাবিদ মোঃ নুরুল আবছার,অধ্যাপক কাজি সাদেকুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক হৃদওয়ান মিয়া,প্রবীর দাস,শাহরিয়ার চৌধুরী,নয়ন,গিয়াস উদ্দিন,হাজী দিদার,মোঃ আলমগীর।  এছাড়া প্রত্যেক স্কুল থেকে একজন করে সদস্য করা হয়েছে।

সভায় বক্তারা বলেন সীতাকুণ্ড উপজেলার সকল স্কুলের এস এস সি ১৯৯০ সালের ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রথম সীতাকুণ্ড-৯০’ গঠিত হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই সীতাকুণ্ডে ১৯৯০ এর বন্ধুদের নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net