1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে আল ফারুক একাডেমীর বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত  সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার

সৈয়দপুরে আল ফারুক একাডেমীর বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার

মোঃ জাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার (২ মার্চ) বেলা ৩ টা থেকে ৬ টা পর্যন্ত একাডেমী চত্বরে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামাণিক, সৈয়দপুর সরকারী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, প্রথম আলো পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু।

একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, একাডেমীর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোখছেদ আলী ও ফজলুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পৌর সাধারণ সম্পাদক রাকিব খান, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলতাফ হোসেন, আল ফারুক একাডেমীর সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ করিম মিষ্টার, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, আল হুদা একাডেমীর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, স্কুল কমিটির সদস্য তোফায়েল মোহাম্মদ আজম, পৌর কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম, সাবেক কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরকার কবির উদ্দিন ইউনুস সহ সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক ও শিক্ষার্থীগণ।

বর্ণাঢ্য আয়োজন ও সুশৃঙ্খল পরিবেশ দেখে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে অভিভূত হওয়ার অনুভূতি প্রকাশ করেন। এজন্য একাডেমীর শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেই সাথে এবারে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান হওয়া প্রতিষ্ঠানটি যেন আরও ফলাফলের মাধ্যমে আগামীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সুনাগরিক হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ায় অবদান রাখার জন্য সুযোগ্য বলে অবিহিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net