1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কামরাঙ্গীরচরের ২০ লাখ মানুষকে উচ্ছেদ করে কোন উন্নয়ন হবে না - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

কামরাঙ্গীরচরের ২০ লাখ মানুষকে উচ্ছেদ করে কোন উন্নয়ন হবে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪৫৪ বার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কামরাঙ্গীরচরের ২০ লক্ষ মানুষকে উচ্ছেদ করে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়া হবেনা।
রোববার ১০ মার্চ রাজধানীর কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে বিকাল ৩ টায় প্রতিবাদ সমাবেশে এমন দাবি করেন বক্তারা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্তৃক গৃহীত ষড়যন্ত্রমূলক কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রকল্প (সিবিডি) বাতিলের দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয় ।
কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে কামরাঙ্গীরচর থানার তিনটি ওয়ার্ডের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ সমবেত হয়।
মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবদুর রহিমের সভাপতিত্বে কামরাঙ্গীরচরের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

সমাবেশে বক্তারা কামরাঙ্গীরচরকে কেন্দ্র করে নেয়া সিবিডি প্রকল্পকে এখানকার শত বছর ধরে গড়ে ওঠা জনপদের মানুষের জন্য অস্তিত্ববিনাশী বলে দাবি করেন।
তারা জানান, প্রকল্প নিয়ে সিটি কর্পোরেশনের লুকোচুরি ভূমিকা মানুষকে আরো আতঙ্কিত এবং বিক্ষুব্ধ করেছে। অনুষ্ঠানে বক্তারা আরও জানান, সিবিডি প্রকল্প বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলনা চলবে।
সমাবেশে বক্তব্য রাখেন ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সদস্য সচিব এস এম মাওলা রেজা,
জন্মভুমি রক্ষা কমিটির সদস্য,
হাজী মো. ফারুখ হোসেন,
মামুন আহমেদ, নাজমুল হাসান মিলন, আরিফ মাদবর, আমির হোসেন লবণ, সিরাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি হাসপাতাল মাঠ থেকে খোলামুড়া ঘাট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net