1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৮'শ রোগী । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৮’শ রোগী ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩২৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিনামূল্যে ৮ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও আরও ১০০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে ৯ মার্চ শনিবার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ ক্রীড়া সংস্থা মাঠে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে জমিরিয়া ইহইয়াউল উলুম মাদ্রাসা। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি । আলোচনা সভায় জমিরিয়া ইহইয়াউল উলুম মাদরাসার সভাপতি মো. বাবর আলী বুলবুলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এ্যাড আবু হাসনাত বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির উদ্যোক্তা বেলাল উদ্দীন প্রমুখ এতে বক্তব্য রাখেন। এ সময় জমিরিয়া ইহইয়াউল উলুম মাদরাসার শিক্ষক রবিউল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান রাজু , সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন। আয়োজকরা বলছেন, ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ৬’শ জনকে চিকিৎসা প্রদানের কথা থাকলেও ক্যাম্পে সেবা গ্রহীতাদের উপস্থিতি বাড়ার কারণে পরে সেটি বাড়ানো হয়েছে। আমরা অতিরিক্ত আরও তালিকা করে রাখছি। কয়েকদিনের ক্যাম্পের আয়োজন করে বাকিদের চিকিৎসার ব্যবস্থা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net