ঢাকা   ০৩:৪৩:৩৮ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজের উদ্যোগে ইফতার মাহফিলে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহবান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৪৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের বিভিন্ন প্রেস ক্লাবের সদস্যদের সম্মানার্থে নারায়ণগঞ্জ ক্রাইম নিউজের উদ্যোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্থানীয় রেষ্টুরেন্টে তাজমহল চাইনিজে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ক্রাইম নিউজের নির্বাহী সম্পাদক হাসান মজুমদার বাবলুর সঞ্চালনায় ও এডিটর ইন চীফ কালের কন্ঠের সাংবাদিক আসাদুজ্জামান নূর সভাপতিত্ব করেন। এসময় বক্তারা মাদক, সন্ত্রাস, ছিনতাই, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সোচ্চার হওয়ার আহবান জানান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশন(পিবিআই) নারায়ণগঞ্জ এর পুলিশ সুপার আল মামুন শিকদার, র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১১ এর এ এসপি হাম্মাদ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অপরাশেন অফিসার হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার ১নং সহ-সভাপতি, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর সাংবাদিক মোহাম্মদ আব্দুল অদুদ, বেসরকারি স্যাটেলাইন চ্যানেল বৈশাখী টেলিভিশনের নিউজ এডিটর মাহাদী হাসান শিমুল, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী শিপলু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন স্বপন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এস এ শাহিন, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদ এস এম আমির হোসেন, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ কাইয়ুম, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আতাউর রহমান, রূপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম কর্মকর্তা জাহাঙ্গির হানিফ, জাগো নিউজের প্রতিনিধি রাজু আহমেদ, ঢাকা পোস্টের প্রতিনিধি শিপন আহমেদসহ আরো অনেকে।
এসময় বক্তারা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং ফিলিস্তিনি মজলুম মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, জাতীয় চার নেতা, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি