ঢাকা   ০৯:০২:০৮ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

না ফেরার দেশে চলে গেলেন আইডিয়াল ‘ল’ কলেজ এর এলএলবি শেষ পর্বের শিক্ষার্থী আলেয়া আক্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৬৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : দেশের অন্যতম আইন শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল ল’ কলেজ ঢাকায় ধ্যয়নরত এলএল.বি শেষ পর্ব ২০২১-২০২২ সেশনের মেধাবী আইন শিক্ষার্থী (আমাদের সহপাঠী বন্ধু) আলেয়া আক্তারের ব্রেন টিউমার এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে তিনি অসুস্থ হয়ে প্রথমে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা করে জানতে পারেন তার ব্রেন টিউমার হয়েছে। পরে তাকে দ্রুত ঢাকা ল্যাব এইড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বুধবার (২০ মার্চ) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি ফরিদপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তার পদবী ছিল সাব-ইন্সপেক্টর।

এর আগে আলেয়া আক্তার ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে ডিএমপি, সিআইডি, রাজবাড়ী জেলাতে সুনামের সাথে কাজ করেছেন।আলেয়া আক্তারের দেশের বাড়ী মানিকগঞ্জ জেলায়।

তার মৃত্যুর খবরে কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। এ সময় আইডিয়াল ল’ কলেজ এর অধ্যক্ষ মো: আলমগীর হোসেন পাটওয়ারী, কলেজের শিক্ষক মো: হায়দার আলী, বাকী মো: মুর্তুজা, ড. মো: জসিম উদ্দিন, রিপন বাড়ৈ, অরুপ বাড়ৈ, মনিরা খাতুন, মো: আরিফুর রহমান প্রধান, কলেজের হিসাবরক্ষণ কর্মকর্তা মো: সহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো: মহসীন পাটওয়ারী, কলেজ স্টাফ, আলেয়া আক্তার এর ব্যাচমেট বন্ধু সাংবাদিক আতিকুর রহমান, মো: এরশাদুল বারী, মো: সেলিম হোসেন, এ.বি.এম সাজেদুল হক, মো: ওমর ফারুক, হিরামন সেন ও সিনিয়র ভাই আবি আব্দুল্লাহসহ সকল বন্ধুরা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি