ঢাকা   ১০:৩৩:১৯ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাত্র ১০০০ টাকার প্যাকেজে হেলথ চেকআপ করবে মগবাজারের ইনসাফ হাসপাতাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪০৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধুর জন্মদিন, মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ১৫ দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প করবে বলে জানান ইনসাফ বারাকাহ হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন।

তিনি জানান, আজ ১৪ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রতিদিন রোগী দেখা হবে। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। এ দিনকে সামনে রেখে আমরা আয়োজন করতে যাচ্ছি, বিভিন্ন চিকিৎসা সেবামূলক কার্যক্রম এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানান স্বাস্থ্য সেবামূলক কর্মসুচী গ্রহণ করা হয়েছে।

আলতাফ হোসেন আরো জানান, যে ১৪ র্মাচ থেকে ২৮ মার্চ ২০২৪ইং পর্যন্ত ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দিবেন। কিডনি সম্পর্কিত ইউরিন আরই এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা ফ্রি করা হবে। মাত্র ১০০০ টাকায় প্যাকেজে (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, ইউরিন আরই এবং সিরাম ক্রিয়েটিনিন) হেলথ চেকআপ করবে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ৫০% ছাড় দেয়া হবে। প্রায় ৫০% ছাড়ে প্যাকেজে কিডনির পাথরের অপারেশন করা হবে। ৫ (পাঁচ) জন হত দরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত ডায়ালাইসিস ফ্রি করা হবে।

এছাড়া ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা বিনামূল্যে রোগী দেখা হবে। শিশুদের ব্লাড গ্রুপিং পরীক্ষা ও প্রস্রাবের ইনফেকশন নির্ণয় ইউরিন আরই পরীক্ষা ফ্রি করা হবে (১২ বছরের নিচে)। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা বিনামূল্যে রোগী দেখা হবে। ডেন্টাল চেক-আপ ফ্রি করা হবে। চিকিৎসা ক্যাম্প চলাকালীন রেজিষ্ট্রেশনভুক্ত রোগীদের জন্য উপরোক্ত সুবিধাগুলো প্রযোজ্য হবে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ, পোস্টার লাগানোর কথা জানান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি