1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রমজান উপলক্ষে চট্টগ্রামের রাউজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কর্মসূচি শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

রমজান উপলক্ষে চট্টগ্রামের রাউজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কর্মসূচি শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৮৯ বার

শাহাদাত হোসেন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের রাউজানে সুলভ মূল্যে গরুর মাংস,ডিম ও দুধ ও বিক্রির কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ বুধবার রাউজান উপজেলা পরিষদ চত্বরে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রীর উপহার সুলভ মানবিক এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু। এ সময় উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
রাউজান উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতার এবং বৃহত্তর চট্টগ্রাম ডেইরী ফার্ম এসোসিয়েশন, বৃহত্তর চট্টগ্রাম পোল্ট্রি ফার্ম এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, পবিত্র মাহে রমজানে সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে মাংস ডিম ও দুধ ক্রয় করতে পারেন সেই লক্ষ্যে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় এবং পৃষ্ঠপোষকতায় মানবিক কর্মসূচির আলোকে এই কার্যক্রম চালু থাকবে।ধারাবাহিকভাবে পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মানুষ নিজ নিজ এলাকায় এই কার্যক্রমের সুফল ভোগ করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net