ঢাকা   ১০:৩৩:৪০ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

২৬ বছরে পদার্পণ উপলক্ষে ভার্ড-স্প্রীহা ফাউন্ডেশনের মাঝে নতুন চুক্তি, সেবা পাবে ১,১০০ দরিদ্র চক্ষু রোগী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪৬১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

২৬ বছরে পদার্পণ করলো দেশের অন্যতম বিনামূল্যে চক্ষু সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভার্ড। দেশ-বিদেশের বিভিন্ন দাতা গোষ্ঠির সাথে বিভিন্ন মেয়াদে চুক্তি সম্পাদনের মাধ্যমে ভার্ড দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও হতদরিদ্র চক্ষু রোগিদের মানসম্মত সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ভার্ড গত সোমবার (১১ মার্চ) স্প্রীহা ফাউন্ডেশনের সাথে নতুন একটি চুক্তি সম্পাদন করেছে। চুক্তি সম্পাদনকালে ভার্ড এর পক্ষে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ‘ভার্ড’ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং কুমিল্লা জেলা পরিষদ এর সদস্য মো: এমরানুল হক কামাল (ভার্ড কামাল)। চুক্তিতে স্প্রীহা ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক তাজিন শাহীদ। এ সময় সংশ্লিষ্ট প্রকল্পের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ভার্ড।

উক্ত চুক্তি সম্পাদনের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও হতদরিদ্র চক্ষু রোগিরা বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণের মাধ্যমে বেশ উপকৃত হবে বলে জানিয়েছে ভার্ড। উপরোক্ত চুক্তির আওতায় স্প্রীহা ফাউন্ডেশন ভার্ড চক্ষু হাসপাতালের মাধ্যমে বিনামূলে সর্বমোট ১ হাজার ১০০ দরিদ্র চক্ষু রোগির ছানি অপারেশন করবে। নতুন সম্পাদিত চুক্তিটি আগামী ১৬ এপ্রিল থেকে বাস্তবায়িত হবে। প্রাথমিক পর্যায়ে উক্ত প্রকল্পটি পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়িত হলেও পরবর্তীতে এ প্রকল্পের কার্যক্রম দীর্ঘ মেয়াদে চলমান থাকবে বলে ভার্ড সূত্রে জানা গেছে। এ সময় আগ্রহী দরিদ্র রোগিদের চক্ষু পরীক্ষা করে সংশ্লিষ্ট ভার্ড চক্ষু হাসপাতালে তালিকাভুক্ত হওয়ার জন্য ভার্ড এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল) বলেন, ‘সম্পূর্ণ সেবার মানসিকতায় প্রতিষ্ঠিত ভার্ড এর চক্ষু হাসপাতালগুলোর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও অনন্য সাফল্য। অনন্য এ অর্জনের স্বপ্নসারথী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গরীব-অসহায় চক্ষুরোগির পাশাপাশি সাধারণ রোগিদের মানসম্মত সেবাপ্রদানে হাসপাতালটি ব্যাপক সুনাম কুড়িয়েছে। ইতিমধ্যে ভার্ড চক্ষু হাসপাতাল ২৬ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির পথচলা আরো সমৃদ্ধ হবে এ প্রত্যাশায় সকলের দোয়া কামনা করছি’। এ সময় তিনি হাসাপাতালের চিকিৎসক, দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীসহ ছানি অপারেশনসহ বিভিন্ন প্রকল্পে অর্থায়নকারী সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি