1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছে ইনসাফ হাসপাতাল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছে ইনসাফ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪৫৫ বার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মেডিকেল ক্যাম্পের দিনব্যাপী ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেন।

এছাড়া রোগীদের বিনামূল্যে কিডনি চেক-আপ ফ্রি করা হয় । বিভিন্ন এলাকা থেকে আগত ৩৪৫ জন সাধারণ মানুষ ও রোগীরা মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

মঙ্গলবার (২৬ মার্চ) দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন ঢাকা মহনগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ৩৫ নং ওয়ার্ড কমিশনার মোঃ মোক্তার সর্দার। আরো উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মতিয়ার রহমান। ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ এম ফখরুল ইসলাম, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলতাফ হোসেন এবং বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এম রহুল আমিন।

মেডিকেল ক্যাম্প উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে ১৫দিন ব্যাপি ১০০০ টাকায় প্যাকেজে ৬টি পরীক্ষা (সিবিসি, ইউরিন আর/ই, আরবিএস, ইসিজি ও হোল অ্যাবডোমেন আল্টাসনোগ্রাম এবং সিরাম ক্রিটিনাইন ) হেলথ চেকাপের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় ৫০% ছাড় (সিটি স্ক্যানসহ) দেওয়া হয়। ডেন্টাল চেক-আপ ফ্রি করা হয় এবং ডেন্টাল চেক আপে ৫০% ছাড় দেয়া হবে।

ক্যাম্পের উদ্বোধক জনাব মোঃ মোক্তার সর্দার বলেন সমাজের সর্বস্তরের মানুষকে স্বাস্থ্য সেবার আওতায় আনার সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী ভাবে উদ্যোগ নিতে হবে। হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মতিয়ার রহমান বলেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বিভিন্ন দিবসে এধরনের ক্যাম্পের আয়োজন করে থাকি। এবারও মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পের আয়োজন করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net