1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত নিয়মিত ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো: সাজা পরোয়নাভুক্ত আসামী উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত নূর মিয়া প্রকাশ নুরুল ইসলাম এর ছেলে আব্দুল মমিন, উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামের মো: আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক সুমন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে মো: ইমন, গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের মো: রোশন আলী প্রকাশ মুন্সী মিয়ার ছেলে সাহাবউদ্দিন ও জগন্নাথদীঘি ইউনিয়নের জিনিদকরা গ্রামের আবুল কালামের ছেলে রবিউল হোসেন। বুধবার (২৪ এপ্রিল) দুুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, ‘ওয়ারেন্ট তামিল ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net