1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য-সার ও কৃষি উপকরণের দাম কমানোসহ অন্যান্য দাবীতে দিনাজপুরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য-সার ও কৃষি উপকরণের দাম কমানোসহ অন্যান্য দাবীতে দিনাজপুরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪২০ বার

রফিকুল ইসলাম ফুলাল

দিনাজপুর প্রতিনিধি :

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য-সার ও কৃষি উপকরণের দাম কমানো, রেশনিং চালু করা; দূর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের গ্রেফতার ও বিচার এবং ঈদের আগে বকেয়াসহ বেতন-বোনাস পরিশোধের দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত হয়।

৬ এপ্রিল ‘২৪ সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন ও সমাবেশ জেলা সম্পাদক কমরেড আকতার আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট রীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু, জেলা নেতা কমরেড রাসেল শাহীন প্রমূখ।

এসময় সভায় মোশাররফ হোসেন নান্নু বলেন, সিন্ডিকেট ও অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দেশে আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। তিনি বলেন, এই ডামি ভোটের সরকার জনগণের নয়, সিন্ডিকেট ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করছে। ক্ষমতার মসনদে চিরস্থায়ী ভাবে বসবাসের জন্য জনগনের দু:খকষ্ট সরকারের নজরে আসছে না। জনগনের গনঅভ্যুর্থানের মাধ্যমেই ভারতীয় দালাল তোষামোদকারী সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান কোন উদ্যোগ নেই। বিশ্বব্যাপী সারের মূল্য ৫১ শতাংশ কমলেও সরকারের সারের মূল্য কমানোর কোন উদ্যোগ নেই। তিনি ঈদের পূর্বেই গার্মেন্টসসহ সকল শ্রেনী পেশার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি
তাং ০৬-০৪-২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net