1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় অশ্রুশিক্ত নয়নে ইস্তিস্কার নামাজ আদায়! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

মাগুরায় অশ্রুশিক্ত নয়নে ইস্তিস্কার নামাজ আদায়!

মোঃ সাইফুল্লাহ , মাগুরা,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৩৯ বার

মাগুরায় তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় অশ্রুশিক্ত নয়নে ইস্তিস্কার (বৃষ্টির জন্য) নামাজ আদায় করেছেন এলাকার ধর্ম প্রাষ মুসল্লিগণ। নামাজ শেষে বৃষ্টি জন্য বিশেষ মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার খামার পাড়া এস আই সিনিয়র মাদ্রাসা মাঠে এ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সকলেই মহান আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহ পাকের রহমত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। এতে এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, ইমাম – মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র ও শিক্ষকসহ এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নামাজ পড়তে নির্ধারিত সময়ের আগেই মাঠে জড়ো হতে থাকেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। শ্রীপুর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোল্লা মিজানুর রহমানে পরিচালনায় নামাজের পূ্বে আলোচনা পেশ করেন খামার পাড়া বাজার জামে মসজিদের পেশ কাজী আবুল হাসান, শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামার পাড়া এস আই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা শফিকুর রহমান, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্লা, অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শাহাদত হোসেনসহ আরো অনেকে। খামার পাড়া বাজার জামে মাসজিদের পেশ ইমাম কাজী আবুল হাসানের ইমামতিতে ইস্তেস্কার দুই রাকাত নামাজ শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে অশ্রুশিক্ত নয়নে মহান রব্বুল আলামিনের দরবারে দু’হাত তুলে মোনাজাত পরিচালনা করেন, শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাদের সিদ্দিক

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net