ঢাকা   ০১:২৯:১০ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

পৌর মেয়রের পদত্যাগ দাবীতে ১৪ কাউন্সিলর ও ভিজিএফ বঞ্চিতদের বিক্ষোভ

মোঃ জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবীর পদত্যাগ দাবীতে ১৪ জন ওয়ার্ড কাউন্সিলর ও তাদের এলাকার সুবিধা বঞ্চিত সহস্রাধীক নারী পুরুষ বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় পৌরসভা চত্বরে এই বিক্ষোভ প্রদর্শন করেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল না পাওয়া হতদরিদ্র মানুষেরা।

জানা যায়, এবার ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার দুঃস্থ অসহায় মানুষের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দেয়া হয়েছে ৪ হাজার ৬১৫ টি কার্ড। অর্থাৎ জনপ্রতি ১০ কেজি করে মোট ৪৬১৫ মেট্রিক টন চাল। যা ১৫ জন ওয়ার্ড কাউন্সিলর, ৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং মেয়রের মধ্যে সমভাবে বন্টন করার কথা। এতে প্রতিজন কাউন্সিলর ন্যুনতম ২১৯ টি কার্ড পায়। কিন্তু মেয়র সম্পূর্ণ কার্ড কুক্ষিগত করে কাউন্সিলদেরর মাত্র ১০০ টি করে কার্ড দিয়েছেন।

এর প্রতিবাদে ১৪ জন কাউন্সিলর কার্ড গ্রহণ করেননি। ফলে সংশ্লিষ্ট ওয়ার্ডের লোকজন ভিজিএফ এর চাল প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। বাধ্য হয়ে ওইসব ওয়ার্ডের হতদরিদ্র মানুষগুলো চাল দেয়ার দাবীতে পৌরসভা সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টারে আসে। কিন্তু কার্ড না থাকায় তাদের চাল দেয়া হয়নি। এতে তারা নিজ নিজ ওয়ার্ড কাউন্সিলদের শরণাপন্ন হন। এরপর পৌরসভায় উপস্থিত পৌর কাউন্সিলররা জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে চাল দেয়ার আহ্বান জানান।

কিন্তু তারপরও মেয়ের চাল দিতে অস্বীকৃতি জানানোয় সকলে ক্ষিপ্ত হয়ে উঠে এবং মেয়রের পদত্যাগ দাবী করে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি পৌর চত্বর সহ পৌরসভা সড়ক প্রদক্ষিণ করে। শেষে কাউন্সিলররা বক্তব্য রাখেন। তারা বলেন, মেয়রের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের ১৪ কাউন্সিলরকে কার্ড কম দিয়েছেন। আর তার সাঙ্গপাঙ্গদের আমাদের অংশের কার্ড দিয়ে প্রকৃত অসহায় দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার থেকে বঞ্চিত করেছেন।

তারা বলেন, ইতোপূর্বে মেয়র রাফিকা আকতার জাহান বেবী অনিয়মতান্ত্রিক ভাবে পৌরসভার আয় তসরুপ করা সহ নানা দূর্নীতি করে চলেছেন। আর অবৈধ টাকার গরমে অসামাজিক কাজে লিপ্ত হয়েছেন। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অশ্লীল ভিডিও পর পর দুই বার ভাইরাল হয়েছে। সর্বশেষ ছোট দেবর বুলুর সাথে অবৈধ দৈহিক সম্পর্কের ঘটনা ফাঁস হয়েছে। বুলুর স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এজন্য সেই গৃহবধূ দুই শিশুকন্যা সহ হাসপাতালে ভর্তি হয়ে তার স্বামী ও পৌর মেয়রের মধ্যে পরকীয়ার ঘটনা তুলে ধরে সংবাদ মাধ্যমে ব্রিফিং করেছে। আমরা আবারও তার পদত্যাগ দাবী করছি।

এবিষয়ে পৌর মেয়রের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি