1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তীব্র তাপদাহে রাউজানে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা 

তীব্র তাপদাহে রাউজানে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৭৬ বার

চট্টগ্রামের রাউজানে তীব্র তাপদাহে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়েছে। মানবিক কর্মকান্ডের জন্য সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে সুপেয় পানি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। ২২ এপ্রিল সোমবার দুপুর ১২টায় রাউজান পৌরসভার আয়োজনে পৌরসভা সম্মুখস্থ সড়কে আয়োজিত অনুষ্ঠানে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এএহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি জাহিদ হোসেন। এ সময় পৌর কাউন্সিলরগণ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, সারাদেশে তীব্র তাপদাহ চলছে। এই সময়ে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ করাটা মানবিক একটা কাজ। তিনি তীব্র তাপদাহে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। কর্মসূচির উদ্বোধন শেষে শত শত পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ করেন সাংসদ ফজলে করিম চৌধুরী। মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তীব্র গরমে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষকে একটু স্বস্তি দিতে পৌরসভার উদ্যোগে জনসাধারণের মধ্যে সুপেয় পানি বিতরণ করছি।এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net