1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা চেয়ারম্যান মুকুলের ব্যাংক ও আর্থিক সম্পদ ৫ বছরে টাকার পরিমান বেড়েছে ১০৫ গুণ ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা চেয়ারম্যান মুকুলের ব্যাংক ও আর্থিক সম্পদ ৫ বছরে টাকার পরিমান বেড়েছে ১০৫ গুণ !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৩৩ বার

পঞ্চম উপজেলা নির্বাচনের সময়   ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা চেয়ারম্যান মুকুলের ব্যাংক ও আর্থিক সম্পদ ৫ বছরে টাকার পরিমান বেড়েছে ১০৫ গউপজলা পরিষদ নির্বাচনের সময় ঠাকুরগাঁও হরিপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুলের নগদ অর্থ ছিল ৫০ হাজার টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৬ হাজার ৬৮৫ টাকা। অর্থাৎ ৫ বছরের ব্যবধানে তার নগদ অর্থের পরিমাণ বেড়েছে ৫৪ গুণ। ২০১৯ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ ছিল ৮৫ হাজার ৭৫৩ টাকা। বর্তমানে রয়েছে ৯০ লাখ টাকা। অর্থাৎ ৫ বছরের ব্যবধানে তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টাকার পরিমাণ বেড়েছে প্রায় ১০৫ গুণ। এ ছাড়া তার স্ত্রী রেখা আক্তার বানুরও ব্যাংক জমা বেড়েছে প্রায় ২৭ গুণ। জিয়াউল হাসান মুকুল হরিপুর উপজেলা আওয়ামী লীগর সভাপতি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হলফনামা জমা দিয়েছেন। জমা দেওয়া সেই হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। হলফনামায় জিয়াউল হাসান মুকুল একটি বে-সরকারি কলেজের অধ্যক্ষ এবং তার স্ত্রী রেখা আক্তার বানু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামার তথ্যমতে, ২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের সময় জিয়াউল হাসান মুকুলের নগদ অর্থ ছিল ৫০ হাজার টাকা। আর এবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় দেখানো হয়েছে ২৭ লাখ ৬ হাজার ৬৮৫ টাকা। অর্থাৎ তার নগদ অর্থের পরিমাণ বেড়েছে ৫৪ গুণ। ২০১৯ সালে তার স্ত্রী রেখা আক্তার বানুর হাতে নগদ কোনো টাকা না থাকলেও এবার হলফনামায় দেখানো হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৩৪৪ টাকা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় মুকুলের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল ৮৫ হাজার ৭৫৩ টাকা। ৫ বছরের ব্যবধানে তা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৯০ লাখ টাকায়। সে হিসাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার টাকার পরিমাণ বেড়েছে ১০৫ গুণ। স্ত্রী রেখা আক্তার বানুর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৫ বছর আগে জমা ছিল ৩৬ হাজার ৯৭১ টাকা। ৫ বছর পর সেই টাকা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ। অর্থাৎ স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ বেড়েছে ২৭ গুণ।

এ ছাড়া ২০১৯ সালের নির্বাচনের হলফনামায় কৃষি খাত থেকে ৫০ হাজার, শেয়ার ও সঞ্চয়পত্র থেকে ১ লাখ ৪ হাজার ৭৫০ টাকা আয় উল্লেখ করেছিলেন হরিপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। ষষ্ঠ উপজেলা পরিষদের হলফনামায় তিনি কৃষি খাত থেকে ৩৪ হাজার, শিক্ষকতা থেকে ৪ লাখ ৩ হাজার ৪১৭ টাকা ও চেয়ারম্যান পদের সম্মানী বাবদ ৫ লাখ ৪০ হাজার টাকা আয় উল্লেখ করেছেন। সেই হিসাবে ২০১৯ সালে জিয়াউল হাসান মুকুল তার মোট আয় দেখিয়েছিলেন ৫ লাখ ৯৮ হাজার ৬৩০ টাকা। এবার তা বেড়ে হয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৪১৭ টাকা। অন্য দিকে ২০১৯ সালে তার স্ত্রী রেখা আক্তার বানুর আয় ছিল ৩ লাখ ৪ হাজার ৩৯২ টাকা, এবার তা বেড়ে হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ১৮০ টাকা। এ ছাড়া ২০১৯ সালের হলফনামায় স্ত্রীর নামে ২০ ভরি স্বর্ণ দেখালেও এবার হলফনামায় নিজ নামে ১০ ভরি স্বর্ণালংকার দেখিয়েছেন।
হলফনামার তথ্য সম্পর্কে জানতে চাইলে জিয়াউল হাসান মুকুল বলেন, হলফনামায় যা আছে তাই, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জিয়াউল হাসান মুকুল ছাড়াও ঐ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শামীম ফেরদৌস টগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প। ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত হরিপুর উপজেলা। আগামী ৮ মে ব্যালটের মাধ্যমে হরিপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। হরিপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৩৬৯ ও নারী ভোটার ৫৮ হাজার ১২৮ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net