1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পোকখালী’র ইউপি চেয়ারম্যান জামিনে মুক্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

পোকখালী’র ইউপি চেয়ারম্যান জামিনে মুক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৬৬ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নির্বাচন কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন করে ব্যালেট বাক্স ছিনতাইয়ের চেষ্টা,পুলিশের উপর হামলাসহ
বিভিন্ন অভিযোগে দায়েরকৃত দু’টি মামলা থেকে জামিন পেয়েছে ঈদগাঁও উপজেলার ২নং পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ।

২৮ মে (মঙ্গলবার) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান বলে জানান রফিক আহমদের আইনজীবী।

জানা যায়, গেল ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ঢোল প্রতীক নিয়ে অংশ নিয়েছিল বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ।
এদিন ভোট গণনার সময় কর্তব্যরত পুলিশ ও সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়োজিত নির্বাচন কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে ব্যালেট বাক্স ছিনতাই, মারধরের অভিযোগ তুলে ২৯ এপ্রিল পুলিশ পরিদর্শক এসএম শাকিল হাসান বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর অভিযুক্ত চেয়ারম্যান রফিক আহমদ নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে গেলে মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত এক সপ্তাহের জন্য অস্থায়ী জামিন দেন আদালত।

পরে মেডিকেল রিপোর্ট আদালতে পৌঁছলে ১৪ মে, জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে যায় রফিক আহমদ। এ দিন আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরইমধ্যে নির্বাচনী কাজে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে ঈদগাঁও থানায় আরো একটি মামলা দায়ের করেন জেলা নির্বাচন অফিসার মোঃ নাজিম উদ্দীন। স্থানীয় সরকার ইউনিয়ন নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭৪(৩) ধারায় মামলাটি রেকর্ড হয়।

উল্লেখ্য, রফিক আহমদ ২০১৬ সালে কারাগার থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রায় ৮ বছর পোকখালী ইউনিয়নের মানুষের সেবা করেছেন।২০২৪ সালের ২৮ এপ্রিল সাধারণ নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net