ঢাকা   ০৯:৫২:১৭ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জুয়া খেলায় হেরে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১ যুবক !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪৫৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় রাজিউর রহমান রাজু (৩৫) নামের ১ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের স্ত্রী ও পরিবারের দাবি, জুয়ায় টাকা হেরে যাওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। সম্প্রতি গত ৪ মে শনিবার রাতে তাঁর শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজু ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইছড়ি গ্রামের পারলত আলীর ছেলে। রাজুর স্ত্রী মরজিনা বেগম বলেন, ‘গেল ছয় মাস ধরে অনলাইনে জুয়ায় আসক্ত রাজু। ৪ মে শনিবার দিনভর বাড়িতে ঘরে একা অনলাইনে জুয়া খেলছিল সে। ৭০ হাজার টাকাও ছিল তার কাছে। স্থানীয় বাজার থেকে মোবাইল ব্যাংকিংয়ে ব্যালেন্স ভরে ঘরেই ক্যাসিনো খেলছিল। তবে কোন সময় গলায় ফাঁস দিয়েছে পরিবারের কেউ দেখেনি। দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় সন্ধ্যায় ডাকাডাকি করি। ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ পাই।’
৪ মে শনিবার রাতে রাজুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে বালিয়াডাঙ্গী থানা-পুলিশ। তবে রাজুর মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই বলে, পুলিশকে জানিয়েছে রাজু বাবা, স্ত্রী ও স্বজনেরা।
রাজুর বাবা পারলত আলী বলেন, ‘ছেলে অনলাইনে জুয়া খেলে সব পুঁজি শেষ করেছে। কিছু ধার-দেনা করেছিল, জমি বিক্রি করে শোধ করে দিয়েছি। শুনলাম অনেকগুলো টাকা হেরেছে ৪ মে শনিবার সারা দিনে। বাজার খরচের টাকা ছিল না। আমি সারা দিন বাড়িতেই ছিলাম, বললে, কত টাকা লাগে আমি দিতাম, কিন্তু ২ সন্তান ও স্ত্রীকে রেখে সে গলায় ফাঁস দিল।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি