ঢাকা   ০২:২৯:৪৫ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান

তিতাসে বিএনপির দুই গ্রুপের পৃথকভাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩৭৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ জুয়েল রানা,

তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত হয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহদাতবার্ষিকী পৃথক পৃথক স্থানে পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) এই উপলক্ষে উপজেলার গাজীপুরস্থ তিতাস ভবনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে কাঙালি ভোজ বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গণি ভুইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভুইয়া। এসময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও ৪ জন যুগ্ম আহবায়কসহ উপস্থিত ছিলেন কর্মী সমর্থকগণ।

অন্যদিকে একই দিনে তিতাস উপজেলা বিএনপির অপর গ্রুপ উপজেলার জিয়ারকান্দিতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহদাতবার্ষিকী পালন করেছে।
এইখানে নেতৃত্ব দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক ধারণ সম্পাদক ও তিতাস বিএনপি নেতা সাদেক হোসেন চেয়ারম্যান এবং তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম সরকার। সাথে ছিলেন তিতাস উপজেলা বিএনপির ১০ জন যুগ্ম আহবায়ক ও কর্মী সমর্থকগণ। পরে আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে কাঙালী ভোজ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি