1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে অভয়ারণ্যে ঘুরে বেড়াচ্ছে হা‌তির পাল, লোকজনকে দেখে করছে তাড়া - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

বাঁশখালীতে অভয়ারণ্যে ঘুরে বেড়াচ্ছে হা‌তির পাল, লোকজনকে দেখে করছে তাড়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৩২০ বার

শিব্বির আহমদ রানা,

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রা‌মের বাঁশখালীর বৈলছড়ি চুন‌তি অভয়ারণ্যে ৫/৬টি হা‌তি দল বেঁধে ঘু‌রে বেড়া‌চ্ছে। আম, কাঁঠালের মৌসুমে এরা প্রায়ই লোকালয়ের কাছাকাছি চলে আসে। কখনো কখনো পাহাড়ের পাদদেশে এদের দেখা যায় দলবেঁধে। এরা ছুটে আসে খাদ্যের সন্ধানে।

মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে নয় টার সময় কালীপুর আদর্শ গ্রামের দক্ষিণে বৈলছড়ি ইউনিয়নের জঙ্গল বৈলছড়ি পাথাইরগ্যাহোলা নামক স্থানে হা‌তির একটি পালের দেখা যায়।

বৈলছড়ি এলাকার কফিল উদ্দিন নামে এক বাগানী বলেন, ‘সকালে ৫/৬টি একসাথে হাতির একটি পাল লোকালয়ের কাছাকাছি চলে আসে। দলের একটি হাতি লোকজনকে দেখলে তাড়া করে আবার দলে ছুটে যায়। এখন আম, কাঁঠালের সিজন থাকায় তারা দলবেঁধে ছুটে আসে খাবারের সন্ধানে। আমাদের প্রায় বাগানে এরা প্রবেশ করে মৌসুমী ফলের ক্ষতি করে থাকে।

এ ব্যাপা‌রে বনবিভা‌গের জলদী অভয়ার‌ণ্য রে‌ঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ‌নিসুজ্জামান শেখ ব‌লেন, ‘বাঁশখালী চুনতি অভয়ার‌ণ্য রে‌ঞ্জের বাঁশখালী পাহাড়ী এলাকায় প্রায় ৪০-৪৫ টি হাতির বসবাস রয়েছে। এরা প্রায়ই সময় দলবেঁধে বিভিন্ন জায়গায় খাদ্যের সন্ধানে ঘুড়ে বেড়ায়। এখন আম, কাঁঠালের মৌসুম। এ মৌসুমে হাতির দল খাবারের সন্ধানে পাহাড়ের কাছাকাছি এলাকায়ও ছুটে আসে। পাহা‌ড়ে হা‌তির খাবার ক‌মে যাওয়ায় তারা সর্বত্র ঘু‌রে বেড়া‌লেও সহ‌জে কা‌রো কোনো ক্ষ‌তি কর‌তে চায় না।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net