1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দ্বারিয়াপুর দরবার শরীফে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় দ্বারিয়াপুর দরবার শরীফে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৫৪৬ বার

মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের কুতুবুল আলম পীরে কামেল শাহ সূফী তোয়াজ উদ্দিন আহমদ (রহঃ) ও সুলতানুল ওয়ায়েজ্বীন পীরে কামেল শাহ সূফী আবু সাঈদ মুহাম্মদ আবদুল হান্নান (রহঃ) এর ওফাৎ দিবস উপলক্ষে ২৫ জুন  মঙ্গলবার রাতে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জৈনপুরের পীর সাহেব কেবলা সাইয়্যেদ ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী ।

ইশায়াতে ইসলামের আমির ও দ্বারিয়াপুর দরবার শরীফের পীরজাদা শাহ আবু তালহা মুহাম্মদ মুস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়াজ মাহফিলে ডোবরার পীর সাহেব ওবায়েদ বিন নাসের, বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবগণ, ইসলামী চিন্তাবিদগণসহ স্থানীয় ওলমায়ে কেরামগণ বক্তব্য রাখেন।

ওয়াজ মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত  চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, থানার অফিসার ইনচার্জ শেখ তাসনীম আলম, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল রেজা।

আসর বাদ হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এ  মাহফিলে ইসলামের নীতি আদর্শ নিয়ে বক্তাগণ তাদের বক্তব্য পেশ করেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net