1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শপথ নিলেন ঈদগাঁও উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

শপথ নিলেন ঈদগাঁও উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৮০ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার (১২ জুন) বেলা আড়াইটায় চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটোরিয়ামে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু তালেব, ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান কাউছার জাহান জেসমিন শপথ নেন। শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।

শপথ শেষে উপজেলার নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। পরে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, বিগত ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের প্রথম নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টেলিফোন প্রতীকের আবু তালেব, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে চশমা প্রতীকের আহমদ করিম সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীকের কাউছার জাহান জেসমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net