ঢাকা   ০১:০৪:৫৪ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখার দাবি কুবি শিক্ষক সমিতির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৩৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুবি প্রতিনিধি:

গত ২৮ এপ্রিল অছাত্র ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের দিয়ে শিক্ষকদের উপর হামলার বিচার ও পূর্ব ঘোষিত দাবিসমূহ পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নতুন সকল নিয়োগ বন্ধ রাখার দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে চলমান রাখা যাবে পদোন্নতি (আপগ্রেডেশন) কার্যক্রম। এছাড়াও শর্তপূরণ হওয়ার পরও যাদের পদোন্নতি ‘আটক’ রাখা হয়েছে সেগুলোর নিষ্পত্তিও যেন দ্রুত সময়ের মধ্যে করা হয় সে দাবিও জানিয়েছেন তারা।

রবিবার (১১ জুন) উপাচার্য বরাবর প্রেরিত শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, ১১ জুন শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা এবং গত ২৮ মে শিক্ষক সমিতির সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক শিক্ষক সমিতির দাবিসমূহের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পদোন্নতি (আপগ্রেডেশন) ব্যতীত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পর্যায়ের সকল নিয়োগ যেন বন্ধ রাখা হয়। তবে ইতোমধ্যে যারা শর্ত পূরণ হওয়া সত্ত্বেও পদোন্নতি কিংবা স্থায়ীকরণ থেকে বঞ্চিত হয়েছে তাঁদের বিষয়টিও যেন অতিদ্রুত নিষ্পত্তি করা হয়।

এছাড়াও চিঠিতে, গত ১৯ ফেব্রুয়ারি উপাচার্যের কার্যালয়ে এবং ২৮ এপ্রিল উপাচার্য ও কোষাধ্যক্ষের নেতৃত্বে কতিপয় শিক্ষক, বহিরাগত সন্ত্রাসী, ও বিভিন্ন মামলার আসামি সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী দ্বারা শিক্ষকদের উপর হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা৷

এদিকে গত ১০ জুন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহেরকে মেইল মারফতে একটি চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত সমূহ অবগত করে চিঠি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কর্মকর্তা জাকির হোসেন কে ওএসডি করা সহ বেশ শিক্ষকদের দাবি মেনে নেওয়া সহ ১৯ ফেব্রুয়ারির ঘটনা সহ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি