1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার সহ ৬ জন গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার সহ ৬ জন গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৩০ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

সম্প্রতি গত ৮ জুলাই সোমবার ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে ১০০ গ্রাম শুকনো গাঁজা, ৩৭ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৫ লিটার চোলই মদ উদ্ধার সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ভূল্লী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ নং– বালিয়া ইউপির কুমারপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত আনারুল ইসলাম এর মোঃ আল আমিন (৩৮), এর বসতবাড়ির ভিতর থেকে ৬ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ভূল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২ নং– সালন্দর ইউপির সিংপাড়া এবং জামুরীপাড়া গ্রামের প্রদীপ সেন এর ছেলে মিঠুন চন্দ্র সেন ( ১৯) বাতেনের মোড়ের ২০০ গজ পশ্চিমে বিন্নিকাটা পুকুরের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ১৫ (পনের) ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। হরিপুর থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ নং- ডাঙ্গীপাড়া ইউপীর ডাঙ্গীপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে জালাল উদ্দিন পাইলট (৪৮) মোঃ মফিজ এর আমবাগানের ভিতর থেকে ১০০ (একশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধার সহ মাঃ জালাল উদ্দীন @ পাইলট (৪৮)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
রুহিয়া থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন থানাধীন ২১ নং –ঢোলারহাট ইউপির রুহিয়া হতে ঢোলারহাটগামী পাকা রাস্তার সুখের ব্রীজের কাছে কাচা রাস্তা থেকে ৫ (পাঁচ) লিটার চোলাইমদ উদ্ধার সহ ধর্মপুর গ্রামের খিতেন্দ্র নাথ এর ছেলে বিধান চন্দ্র রায় (২৭), এবং আচকা (পাট) কাটুপাড়া গ্রামের আব্দুস সোবহান এর ছেলে মোঃ সাগর (২২) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পীরগঞ্জ থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পৌরসভাধীন জরিফা মঞ্জিল হতে কলেজ বাজারগামী বাইপাস পাকা রাস্তার উপর থেকে ১৬(ষোল) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সহ রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে
মো: জনি,কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার
বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net