ঢাকা   ১০:০২:৩৬ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রকল্পে সঞ্চয়ের টাকা পেলেন ৮০ জন নারী শ্রমিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩২৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৮০ জন নারী শ্রমিককে প্রকল্পে সঞ্চয়কৃত অর্থের ৯৬ লাখ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে। ১০ জুলাই বুধবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে বালিয়াডাঙ্গী উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী ৩ শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের মাঝে এ সব চেক ও সনদ তুলে দেন ঠাকুরগাঁও – ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি । বিতরণের আগে আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছারের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী কর্মকর্তা সফিউল আলম, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ভাষানী, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা আক্তার সুমনা প্রমুখ এতে বক্তব্য দেন। একই অনুষ্ঠানে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি, বাইসাইকেল, খেলার সামগ্রী, গবাদিপশু, হাসমুরগির টিকা ও কৃমিনাষক ঔষধ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি