1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ ডিবির হাতে আটক ৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ ডিবির হাতে আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৯০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর বিশেষ অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৬০ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: চৌদ্দগ্রাম পৌরসভাধিন কমলপুর গ্রামের সেলিম মুন্সীর ছেলে আশিকুল ইসলাম মুরাদ (১৯), চাঁন্দিশকরা গ্রামের আব্দুল জলিলের ছেলে নাঈম হোসেন (২০) ও লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে সাঈদ আব্দুল্লাহ আল সাহাব সিয়াম (১৯)। শনিবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ০৭:১০ ঘটিকায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর একটি টিম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করে। পরে তাদেরকে চৌদ্দগ্রাম থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। শনিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘ডিবি পুলিশের অভিযানে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি এলাকা থেকে ৬০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net