ঢাকা   ০৮:৪৪:১৭ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি

মাগুরায় গড়াই নদীতে গোসল করতে নেমে শিশু শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৩২৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ

মাগুরার শ্রীপুরে গড়াই নদীতে গোসল করতে নেমে আবির হোসেন মোল্যা( ৮) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের রমজান মোল্যার পুত্র। ২৪ জুলাই  বুধবার দুপুরে দুই বন্ধু আবির (৮) ও তামিম (৮) বাড়ির পাশে গড়াই নদীতে গোসল করতে যায়। আবির পানিতে নামার সাথে সাথে তলীয় যায়।

তামিম  আবিরকে পানির উপরে  দেখতে না পেয়ে চিৎকার দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও গ্রামের লোকজন নদীতে নেমে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে খুলনার ডুবুরি দলকে খবর দেয়। খুলনা থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা নাগাদ তার সন্ধান করতে  পারেনি। ২৫ জুলাই  বৃহস্পতিবার সকালে মাগুরা সদর উপজেলার  কছুন্দী গ্রামের পাশে মধুমতী  নদীতে তার লাশ ভেসে উঠে। এ সংবাদ জানার পর পরিবারের সদস্যরা আবিরের লাশ নিয়ে আসে। বাদ জোহর নামাজে জানাজা শেষে গ্রাম্য গোরস্থানে তাকে দাফন করা হয় বলে জানা গেছে ।

আবিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি