1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩০৮ বার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর আয়োজনে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই রবিবার বিকেলে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্র নামহট্ট মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্রের সভাপতি নারায়ণ চন্দ্র আগরওয়ালার সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা, সহ সভাপতি ইসকন বাংলাদেশ, সম্পাদক রংপুর, রাজশাহী বিভাগ ও ঠাকুরগাঁও গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, শিক্ষাবিদ প্রফেসর মনোতোষ কুমার দে সহ অন্যান্যরা। সেখানে রথের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন ঠাকুরগাঁও –১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন এমপি এর সহধর্মিনী অঞ্জলি সেন। এরপর সেখান থেকে হাজারো ভক্তদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দ নগর টাঙ্গন ব্রিজের পশ্চিম তীরে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এসে শেষ হয়। মন্দিরের অনুষ্ঠানে থাকছে সনাতন ধর্মসভা, হোমযজ্ঞ পদাবলী কীর্তন বৈদিক নিত্য নাটক, ছাত্র-ছাত্রীদের পারমার্থিক প্রতিযোগিতা মহা হরিনাম কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে আসছে ১৫ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net