1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বর্জন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বর্জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৬৫ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম চৌধুরী এর অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা, অনুষ্ঠান কক্ষে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বর্জন করেন ঠাকুরগাঁও জেলার সাংবাদিকরা । রোববার ( ১৪ জুলাই) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর একটি অনুষ্ঠানে পেশাগত কাজে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকেরা উপস্থিত হন। এ সময় সাংবাদিকদের অনুষ্ঠান কক্ষে প্রবেশের বাঁধা দেওয়া হয়। এ ঘটনায় উপস্থিত সকল সাংবাদিকেরা এর প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, এবং প্রতিবাদস্বরূপ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অনুষ্ঠান বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় সাংবাদিকরা বলেন, আমাদেরকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করছি। এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমীন সরকার বলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের একটি অনুষ্ঠানের সকল সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয়। দাওয়াত দেওয়ার পরও তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাদেরকে বসার কোন জায়গা দেওয়া হয়নি। আমরা সকল সাংবাদিকেরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সকল অনুষ্ঠান বর্জন করলাম। ঠাকুরগাঁও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাষ্টের সভাপতি জিয়াউর রহমান বকুল বলেন, আজকে শ্রম ও কর্মসংস্থার প্রতিমন্ত্রীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এটি গণমাধ্যমের জন্য একটি হুমকিস্বরূপ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ঠাকুরগাঁও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক ইতেফাক’র জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু বলেন, আজকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থানের প্রতিবন্ধী অনুষ্ঠানে আমার সংবাদকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেওয়া হয়। আমি তারপরও সে অনুষ্ঠানে প্রবেশ করি এবং দেখি যে আমার প্রেস ক্লাবের সভাপতি মুনসুর আলী অনুষ্ঠানে পিছনে। তার জন্য কোন ধরনের চেয়ারের ব্যবস্থা করা হয়নি এরই প্রতিবাদে আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এই জেলা প্রশাসক অনেকদিন ঠাকুরগাঁও জেলা কর্মরত রয়েছেন, এই
কারণে অনেক কিছু সাংবাদিকদের সঙ্গে অনেক সময় দুর্ব্যবহার ও খারাপ আচরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net