1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কথাসাহিত্যিক জসিম মনছুরির 'বৃষ্টি আসলে সবকিছু ভিজে যায়' এর পাঠ উন্মোচন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

কথাসাহিত্যিক জসিম মনছুরির ‘বৃষ্টি আসলে সবকিছু ভিজে যায়’ এর পাঠ উন্মোচন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩০৫ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির সম্পাদন ও সংকলনে যৌথকাব্যগ্রন্থ ‘বৃষ্টি আসলে সবকিছু ভিজে যায়’ এর পাঠ উন্মোচন নগরীর চট্টগ্রাম একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়। গলুই প্রকাশনীর স্বত্বাধিকারী বিশিষ্ট লেখক ও গবেষক কাজী সাইফুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাব্যগ্রন্থের সম্পাদক কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন ফারুক, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি- সাংবাদিক ও অধ্যাপক কমরুদ্দিন আহমদ।

আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাহাজান মনির, কবি ও মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, কবি জিতেন্দ্র লাল বড়ুয়া, অধ্যাপক ড. হারুন হাফিজ, জীবনমুখী কথা সাহিত্যিক নুরুল মুহাম্মদ কাদের, কবি ও অধ্যক্ষ জাকারিয়া সিরাজ, সিরাত গবেষক ও কবি ইমাম বখস চৌধুরী হেলাল, কবি ও সংগঠক ফারুক জাহাঙ্গীর, কবি ও শিক্ষক পারভিন আক্তার, শিশু সাহিত্যিক কবি বখতিয়ার, পলিটেকনিকেল ইনস্টিটিউটের শিক্ষক শাহাদাত হোসাইন, অধ্যাপক নেজাম উদ্দিন সাগর, কবি দীপিকা বড়ুয়া।

এ সময় মনোজ্ঞ গান পরিবেশন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মু. জাহাঙ্গীর আলম চৌধুরী, আবৃত্তি করেন খুদে আবৃত্তিকার সাফওয়ান হাকিম রিহান। গলুই প্রকাশনীর ব্যানারে বইটি প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটিতে সমসাময়িক বিষয় নিয়ে অনেকগুলি কবিতা স্থান পেয়েছে।

বক্তারা বলেন, কাব্যগ্রন্থটির নাম যেমন নান্দনিক হয়েছে তেমনি চব্বিশজন কবির কবিতায় কাব্যগ্রন্থটি ঋদ্ধ হয়েছে। ছাত্র জনতার লাল বিপ্লবোত্তর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থটিতে লাল বিপ্লবের উত্থাল দিনগুলির সমসাময়িক চিত্র সফলভাবে প্রতিফলিত হয়েছে। বক্তারা সুন্দর নান্দনিক বইটি উপহার দেওয়ায় প্রকাশক ও সম্পাদকের ভূয়সী প্রশংসা করেন।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net