1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত শিক্ষার্থীদের পাশে সাবেক মেয়র কামরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

বাঁশখালীতে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত শিক্ষার্থীদের পাশে সাবেক মেয়র কামরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৩৩ বার

বাঁশখালীতে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত শিক্ষার্থীদের পাশে সাবেক মেয়র কামরুল ইসলাম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ছবি সংযুক্ত

দেশ সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা বাঁশখালীতে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছেন তাদের মাঝে বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম হোসাইনীর ব্যক্তিগত উদ্যোগে দুপুরের খাবার, পোশাক, ট্রাফিক লাইট (ডান লাইট) বিতরণ করা হয়।

সারাদেশে সড়কে শৃঙ্খলার দায়িত্বে এখন সাধারণ শিক্ষার্থীরা। নৈপুণ্য দেখিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। রাস্তায় দায়িত্ব পালন করা এসব শিক্ষার্থীর খাবার ও পানিসহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে পাশে থাকছে বিভিন্ন শ্রেণির মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠান। বাঁশখালীও তার ব্যতিক্রম নয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলা সদরে ট্রাফিক কার্যক্রমে দায়িত্ব পালনকারী উদ্যোমী শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক লাইট, পোশাক ও সহায়ক সামগ্রী বিতরণ এবং তার পূর্বে অর্ধশত শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন তিনি।

এ সময় তিনি জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহনের পূর্ব থেকেই শিক্ষার্থীরা রাস্তা-পরিষ্কার ও ট্রাফিকের কাজ শুরু করেন। রাষ্ট্র যদি চায় ট্রাফিক বিভাগকে দুর্নীতি মুক্ত করনে উন্নত দেশের অনুকরণে শিক্ষার্থীদের এই সেক্টরে পার্ট-টাইম জব এর সুযোগ সৃষ্টি করা যেতে পারে।’ তিনি আরো জানান, ‘বাঁশখালী প্রধানসড়কে নিত্যযানযট লেগে থাকে। ছাত্ররা যখন ট্রাফিকের দায়িত্বে কাজ করছে তখন থেকে কোনো যানযট ছাড়াই লোকজন স্বাভাবিকভাবে যাতায়ত করতে সক্ষম হয়েছে। আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিচ্ছে কিভাবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।’

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি
০১৮১৩৯২২৪২৮
১৩.০৮.২০২৪ খ্রিঃ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net