1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায়  জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ আহত- ৬ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

মাগুরায়  জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ আহত- ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৭০ বার

মোঃ সাইফুল্লাহ মাগুরা

মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিবাদমান দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলার ৫নং দ্বারিয়াপুর ইউনিয়নের নলখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ৬ জন মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট  সদর হাসপাতাল ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

৩ আগস্ট শনিবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, নলখোলা গ্রামের মোঃ রুস্তম আলী  খান, মুক্তার শেখ ও আজমল খানের মধ্যে প্রায় ২০ বছর যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ জমি সংক্রান্ত বিষয়ে এর আগেও বেশ কয়েকবার উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।এ কারণে গ্রাম্য শালিসে আদালতের চুড়ান্ত রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষের ওই জমিতে কোন কাজ না করার জন্য বলা হয়৷ কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে মুক্তার শেখ ওই জমিতে জোরপূর্বক জবরদখলের পায়তারা চালিয়ে আসছে। কয়েকদিন আগে জোরপূর্বক সে ওই জমিতে কলাগাছ রোপন করে । শুক্রবার বিকেলে রুস্তম খান ওই কলাগাছ তুলতে গেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময়  উভয় পক্ষের ফারুক শেখ (৩৮), কামিরুল ইসলাম (৫০), মুক্তার শেখ (৫০), সুমন শেখ (২৮), পান্নু শেখ (৪৫), ও মানিক শেখ (৫৫) মারাত্মক আহত হয়।

 

এ বিষয়ে রুস্তম আলী  খান বলেন, এ জমি আমার কেনা সম্পত্তি । দলিলও আমার নামে। কিন্তু মুক্তার শেখ রেকর্ডীও সম্পত্তি হিসেবে এ জমি তাদের বলে দাবি করে। যতবারই কোর্টের রায় হয়েছে ততবারই ওই জমি আমি পেয়েছি। কিন্তু তারা এই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। জোরপূর্বক কলাগাছ লাগিয়েছে। আমরা বাঁধা দেওয়ায় মুক্তার, সুৃমন, পান্নু, মানিক, সজল ও জোয়ার্দার পাড়ার লোকজনসহ আমাদের উপর অতর্কিত মারধর শুরু করে। আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে মুক্তার শেখ বলেন, জমি আমাদের তাই আমরা সেখানে কলাগাছ লাগিয়েছি। তারা আমাদের লাগানো কলাগাছ তুলে দিয়েছে। আমরা প্রতিবাদ করায় তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে।

এ বিষয়ে আজমল হোসেন বলেন, জাফর শেখের কাছ থেকে আমি ২ শতক জমি কিনেছি। দলিল ও আমার নামে। আমি নৌবাহিনীর চাকরির সুবাদে বাইরে থাকি। তারা আমাকে ওই জমিতে যেতেই দেয় না।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, মারামারির সংবাদ শোনার পর পুলিশ সেখানে গিয়েছিল। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। কোন পক্ষই এখন পর্যন্ত  লিখিত অভিযোগ দেয়নি৷ অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net