1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রানীসংকৈলে সাংবাদিকদের নিয়ে জামায়াতের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

রানীসংকৈলে সাংবাদিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ বার

আহমেদ ইসমাম

রানীসংকৈল উপজেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল জামায়াতে ইসলামী দীর্ঘ দেড়যুগ পর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। শনিবার  জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের দক্ষিণ পাড়া দলীয় কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার নায়েবি আমীর সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান এ সময় তিনি বলেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সেই কালো বলার পাল্লাই যদি আমিও পড়ে যাই, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি তখন বুঝব যে আমাকে সাদা হতে হবে। কিন্তু সাদাকে কালো বানানো এবং কালোকে সাদা বানানো এটা গুরুতর অন্যায়। এটা আমরা গত ১৫ বছর বেদনাদায়কভাবে লক্ষ করেছি।


অধ্যাপক বেলাল উদ্দিন আরও বলেন, ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দিয়ে রেখে ছিল। আজ সাংবাদিকরা ও গণমাধ্যম মুক্ত স্বাধীন। তিনি দল মত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহ্বান জানানোর পাশাপাশি আরও বলেন, জামায়াতে ইসলাম বাংলাদেশের একটি রাজনৈতিক দল। জামায়াতে ইসলাম গত ১৬ বছর তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে। আমরা ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছি।

সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভটা অত্যন্ত মজবুত। কারও চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে সাংবাদিকতা হয় না। সাংবাদিকতা জিনিসটা একেবারেই ভিন্ন। এখানে তিনটি জিনিস লাগে। একটি হচ্ছে সত্যসন্ধানী মন, দ্বিতীয়টি হচ্ছে সাহস এবং তৃতীয় হচ্ছে যথাযথ সময়ে চেষ্টা।

আপনাদের কাছে অনুরোধ আমাকে বা অন্য কাউকে ফেভার বা ডিজফেভার করার প্রয়োজন নেই। আপনাদের কাছে যেটা সত্য সেটাকেই তুলে ধরবেন।

একটি সুশীল, সভ্য, সুস্থ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে আপনাদের কলম হোক মুক্ত। মুখও হোক মুক্ত, সেই দোয়া করি।

 

এ ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সেক্রেটারী মিনাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজউদ্দিন মাস্টার, পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস, পৌর সেক্রেটারী মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম,জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলীর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মোহনা টিভির উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net