ঢাকা   ০৯:১৪:১৮ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি

রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

জেলার রামগড় উপজেলায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় ৩০ কার্টুন বেনসন সিগারেট, ৮ কার্টুন সিগারেটের ফিল্টার এবং ৬০০ কৌটা ঔষধ জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বিজিবির অধীনস্থ মহামুনি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ফেনি নদীর কূল নামক স্থানে বিজিবি ও পুলিশ কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ফেনি নদীর কুল সংলগ্ন এলাকার মোঃ শাহজাহান আলীর বাড়ী তল্লাশী করে বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ মোঃ শাহজাহান (৫৯), পিতা-মৃত মোঃ জাকির হোসেন এবং মোঃ রুবেল (২৮), পিতা-মোঃ শাহজাহান কে আটক করা হয়।
বিজিবির পক্ষে নায়েক সুবেদার মোঃ শরীফ মাহবুব রহমান ও পুলিশের পক্ষে এসআই জাফর আহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স যৌথ অভিযান পরিচালনা করেন।
আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি