1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আরো তিন শহীদ পরিবারকে ৬ লাখ টাকা অর্থ সহায়তা দিল শ্রীপুর উপজেলা জামায়ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

আরো তিন শহীদ পরিবারকে ৬ লাখ টাকা অর্থ সহায়তা দিল শ্রীপুর উপজেলা জামায়ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ বার

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতাঃ

গাজীপুরের শ্রীপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে ৩ শহিদ পরিবারকে ২  লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার বিকালে শ্রীপুর উপজেলা জামায়াতের অফিসে অর্থ সহায়তা  প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আইন ও বিচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট রাজি বিল্লাহ’র সঞ্চালনায়, উপজেলা আমীর নুরুল ইসলামের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি জেলা নায়েবে আমীর মো. আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি মো. সফিউদ্দিন   উপস্থিত থেকে এ অর্থ প্রদান করেন।

এর আগে ২৫ আগস্ট বিকেলে ৮ জনকে মোট ১৬ টাকা দেয়া হয়েছিল । অতঃপর সম্প্রতি তিনজনের তালিকা পাওয়ার পর তাদেরকে ৬ লাখ টাকা দেয়া হয়। এ পর্যন্ত জামায়াতে ইসলামী শুধু শ্রীপুর উপজেলায় শহিদদের পরিবারের মধ্যে ২২ লাখ টাকা দিয়েছেন। ওই সব পরিবার অর্থ সহায়তা পেয়ে জামায়াতে ইসলামীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ভাইদের রক্তের বিনিময়ে এ জালিম সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ছাত্র ও জনতার ত্যাগের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। এ স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে।

এ ছাড়াও অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর আমীর মাওলানা মো. জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা. জসীমউদ্দিন,  তেলিহাটি ইউনিয়ন সভাপতি জুবায়ের সরকার ও শ্রীপুর পৌর ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net