1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে লরিচাপায় সিএনজি চালক সহ নিহত ২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

চৌদ্দগ্রামে লরিচাপায় সিএনজি চালক সহ নিহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী লরি গাড়ির ধাক্কায় সিএনজি অটো-রিকশার চালক রাশেদ (৩০) সহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো দুইজন। নিহত রাশেদের বাড়ী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকায় বলে জানা গেছে। অপর নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিয়াবাজারস্থ কাশিনগর বাইপাস সড়কের মুখে সিএনজি স্ট্যান্ড এলাকায়।

সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরি গাড়িটি জব্দ করেছে। লরি চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: রইছ উদ্দিন।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি লরি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শুক্রবার বিকালে মহাসড়কের মিয়াবাজারস্থ কাশিনগর বাইপাস সড়কের মাথায় পৌঁছলে সেখানকার সিএনজি স্ট্যান্ডে অবস্থান করা তিনটি সিএনজি অটো-রিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং লরির চাকায় পিষ্ট হয়ে সিএনজি চালক সহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে লরি চালক পলাতক রয়েছে। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহত ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের লাশ উদ্ধার ও পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: রইছ উদ্দিন বলেন, শুক্রবার বিকালে উপজেলার মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাশিনগর রাস্তার মাথা এলাকায় তিনটি সিএনজি অটো-রিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিলো। হঠাৎ ঢাকাগামী একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিগুলোকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিষ্ট হয়ে সিএনজি চালক রাশেদ ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। তবে, তাৎক্ষণিক নিহত সিএনজি চালকের সংক্ষিপ্ত পরিচয় পাওয়া গেলেও অপর হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পরপরই কৌশলে লরি চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net