1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
-জনতার গণঅভ্যুথ্যানে ৫ আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে - ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

-জনতার গণঅভ্যুথ্যানে ৫ আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে — ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৫ বার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুথ্যানে ৫ আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। রাষ্ট্র সংস্কারে অন্তবর্তীকালিন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই, যৌক্তিক সময়ে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দিতে হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে চৌদ্দগ্রামসহ সারাদেশে জামায়াত-শিবিরের উপর সীমাহীন জুলুম, নির্যাতন ও হয়রানী হয়েছে। ক্ষমতাসীন আ’লীগ জামায়াত-শিবির নেতাকর্মীসহ অগণিত সাধারণ মানুষকে হত্যা করেছে। কাউকে পঙ্গু ও কাউকে অন্ধ করেছে। আমরা সেই জুলুমের পরিবর্তে জুলুম ও নির্যাতন করতে চাই না। আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তবে যারা প্রকৃত অপরাধী, দেশের প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।
ডাঃ তাহের আক্ষেপ করে বলেন, এই চৌদ্দগ্রামে সাবেক আ’লীগের মন্ত্রী মুজিবুল হক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমাকে গত ১৫ বছর বাড়িতে আসতে দেয়নি। কোন নামাজে জানাযায় অংশগ্রহণ করতে দেয়নি। মুজিবুল হক নিজে নির্দেশ দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছে। বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে। মামলা-হামলা করে হয়রানী করেছে। আমরা অতীতের সব কিছু ভুলে গিয়েছি। স্বৈরাচারের পতনের পর কারো উপর হামলা, নির্যাতন ও ভাংচুরের কোন নির্দেশ দেইনি। চৌদ্দগ্রামের মানুষের অধিকার আমার কাছে আমানত। আমরা সুন্দর একটি সমাজ গঠন করতে চাই। যে সমাজে কোন হানাহানি-রাহাজানি থাকবে না।
তিনি শনিবার(২৮ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে নজমিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত সীরাতুন্নবী(সাঃ) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডাঃ তাহেরের আগমন উপলক্ষ্যে আলোচনা সভাটি জনসভায় রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মদিনাতুল উলুম মাদরাসা হেড মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারী আলহাজ¦ আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, ইয়াছিন মজুমদার, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু তাহের, পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবির সেক্রেটারী নুরুল ইসলাম মোল্লা। সংগীত পরিবেশন করে ময়নামতি সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীগোষ্ঠী। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net