1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৪ বার

হারুনুর রশিদ

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম (প্রশাসন ও অর্থ)এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনটিভি স্টাফ রিপোর্টার কাকন রেজা, দেশ টিভির জেলা প্রতিনিধি রফিক মজিদ, বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, দৈনিক জনকন্ঠ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, প্রথম আলো জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, সিনিয়র সাংবাদিক এস এম শহিদুল ইসলাম, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম প্রমুখ।
জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেছেন ,গত ৪আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর আমার পুলিশ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা যোগ্য পুলিশ সুপার হিসেবে শেরপুর জেলায় আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি আপনাদের চাকর , আমি চাকর হিসেবে কাজ করবো আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা কামনা করছি, সাংবাদিকদের সঙ্গে থেকে শেরপুর জেলাকে একটি মডেল জেলা হিসেবে পরিচিত করতে পারি। জেলা সকল প্রকার কাজে আমাকে আপনাদের সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net