1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৎ ভাইয়ের বউকে ধর্ষণ-র‌্যাবের জালে আটক আরিফ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

সৎ ভাইয়ের বউকে ধর্ষণ-র‌্যাবের জালে আটক আরিফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৩ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ মামলার পলাতক আসামী আরিফুজ্জামান আরিফকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। সে উপজেলার সিএন্ডবি আচুয়া তালতলা এলাকার আরমান সরদারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়,আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই। বিবাদী ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত।

গত ৩১ আগস্ট সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় যায় আরিফ।

পরর্র্বতীতে ভিকটিমকে একা পেয়ে ভিকটিমের ২ বছর ৬ মাসের ছেলেকে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।এছাড়াও ঘটনার বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের স্বামী বাড়ীতে এসে ভিকটিমকে অসুস্থ্য অবস্থায় দেখে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম তার স্বামীকে বিষয়টি জানান। এরপর অটোরিক্সাযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেকে) নিয়ে যাওয়া হয় ভিকটিমকে।উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়।

পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি,র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী এলাকা হতে আরিফকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net