1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে শ্রমিক সমাজকে এগিয়ে আসতে হবে" : কক্সবাজারে কর্মী সম্মেলনে আ.ন.ম শামসুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে শ্রমিক সমাজকে এগিয়ে আসতে হবে” : কক্সবাজারে কর্মী সম্মেলনে আ.ন.ম শামসুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩৫০ বার

“ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে শ্রম নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমজীবী মেহনতি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে আজকের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সমাজ দেশ রাষ্ট্রে বঞ্চিত শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হলে; আল্লাহর নির্দেশিত এবং রাসুলুল্লাহ (সাঃ)’র দেখানো জীবন ব্যবস্থার আলোকে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই।

শুক্রবার (১১ অক্টোবর) শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার উদ্যোগে আয়োজিত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কক্সবাজার শহর শ্রমিক কল্যাণের সভাপতি সাবেক ছাত্রনেতা সরওয়ার কামাল সিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ রাশেদুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এস.এম লুৎফর রহমান, কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর ও শহর শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল ফারুক।

এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক উপদেষ্টা অধ্যাপক আবু তাহের চৌধুরী, এডভোকেট জাফরুল্লাহ ইসলামাবাদী, রিয়াজ মুহাম্মদ শাকিল, শ্রমিক কল্যাণের জেলা সহ-সভাপতি সাইদুল আলম, আমিনুল ইসলাম হাসান, সেক্রেটারি মুহাম্মদ মহসিন, এম.ইউ বাহাদুর, শ্রমিক নেতা মামুনুর রশিদ মামুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net